নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): গ্রীষ্মের তীব্র দাবদাহে স্বস্তি এনে দিচ্ছে তালের শাঁস আর এই মৌসুমি ফলকে ঘিরে লক্ষ্মীপুরের কমলনগরে জমে উঠেছে তালের শাঁসের রমরমা ব্যবসা। উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কের পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা মিলছে তালের শাঁস বিক্রেতাদের ব্যস্ততা।.
স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগরের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় প্রচুর তালগাছ থাকায় সহজেই পাওয়া যাচ্ছে কাঁচা তাল। এসব তাল থেকে সংগ্রহ করা শাঁস স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে চাহিদা অনুযায়ী। প্রতিটি তালের আকার ও মানভেদে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে শাঁস।.
উপজেলার হাজিরহাট, চরকাদিরা, তোরাবগঞ্জ ,চর লরেঞ্চ হাজির হাট, করুনানগর নদীর পাড়ের বিভিন্ন স্পট ও পাটারীরহাট এলাকায় সবচেয়ে বেশি তালের শাঁস বিক্রি হতে দেখা গেছে। অনেক তরুণ ও নিম্নআয়ের মানুষ মৌসুমি এই ব্যবসায় যুক্ত হয়ে বাড়তি আয় করছেন।.
হাজিরহাট বাজারের এক বিক্রেতা জানান, প্রতিদিন কয়েকশ’ টাকার তালের শাঁস বিক্রি হচ্ছে। গরমের কারণে মানুষের চাহিদাও অনেক বেশি। বিশেষ করে পথচারী ও শ্রমজীবী মানুষ বেশি কিনছেন।.
ক্রেতারা জানান, তালের শাঁস শরীর ঠান্ডা রাখে এবংএটি প্রাকৃতি কভাবে পুষ্টিকর। তাই গরমে সফট ড্রিংকের পরিবর্তে অনেকে তালের শাঁস খেতে আগ্রহী হচ্ছেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: